কুমিল্লায় বিএনপি নেতার মানহানি মামলায় মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, বুধবার বিকালে উপজেলার গাইঢুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মুরাদনগর থানার পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭শে জুন রাতে মুরাদনগর উপজেলার আলোচিত ‘হিন্দু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ’ শিরোনামে ‘মুরাদনগর লাইভ টিভি’ নামক একটি ফেসবুক পেজে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় জড়িত একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা উল্লেখ করে মাহবুব আলম আরিফ তার অনলাইন পেজে সংবাদটি প্রচার করে মুরাদনগর লাইভ টিভিতে। মুরাদনগর লাইভ টিভি আইপি টিভি নামে কোনো রেজিস্ট্রেশন নেই।
এ সংবাদে ফজর আলীকে বিএনপি নেতা উল্লেখ করায় ২০২৫ সালের ৯ই জুলাই মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে ১ হাজার কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মমিনুল হক অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুব আলম আরিফ তিতাস থানার নগর কান্দি এলাকার মৃত মনিরুল হকের ছেলে। মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলার প্রধান আসামি ছিল আরিফ। দ্রুত বিচার আইনে এবং আইসিটি আইনে মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে মুরাদনগরের অনেক সাংবাদিক লাঞ্ছিত করেছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হচ্ছে।
কুমিল্লায় মানহানি মামলায় যুবলীগ নেতা আরিফ গ্রেপ্তার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
৩ জুলাই (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
