স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

ইউরি টিলেমান্স। নামটা স্মরণে রাখতেই হবে। বেলজিয়ামের নিভে যেতে থাকা আলোতে জ্বালানি ঢেলে ভেঙেছেন সেনেগালিজদের স্বপ্ন। হার চোখ রাঙানো ম্যাচে বেলজিয়ামকে জয়ের বন্দরে পৌঁছে দেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। সেনেগালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পর ৮৬ মিনিটে রোমেলু লুকাকু শোধ দেন এক গোল। সেই গোলের তিন মিনিট পর হেড করে বেলজিয়ানদের সমতায় ফেরান টিলেমান্স। বেলজিয়ামকে ম্যাচে ফেরানোর পর জয়ের নায়কও তিনি। অতিরিক্ত সময়ের পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সেই গোলে সেনেগালের হৃদয় ভেঙে চুরমার। আর বেলজিয়াম আনন্দে ভেসেছে শেষ ষোলোয় পা রাখার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন