সেনবাগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সেনবাগে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফন্ট সাইজ:

সেনবাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ, সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শিক্ষক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপি’র আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল্লাহ প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে ১৫০ বিজয়ী ছাত্র-ছাত্রীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন