ঢাকা-১৫ আসনের জনগণের পানি সমস্যা, গ্যাস সমস্যা, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনগণের সেবামূলক কার্যক্রমে জনগণকে সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐক্যমত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান ।
আজ ঢাকা-১৫ আসনের চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় তারা এর প্রতিশ্রুতি দেন ।
পৃথক চারটি মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গের সাথে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলিত হন ।
আজ সকাল ৯ টার দিকে পশ্চিম শেওড়াপাড়া ৩ নং গলিতে প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয় | পরে পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নং ওয়ার্ড এলাকা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ডেঙ্গু মশা পরিস্থিতি ,পশ্চিম শেওড়াপাড়া খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যাসহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় জনগণের অভাব অভিযোগ শুনেন এবং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন ।
জামাতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেন , মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন । এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ ।
জামাতে আমির বলেন, এলাকায় তীব্র পানির সংকট রয়েছে, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাং এর সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে । তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না । এই সমস্যা সমাধানে সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় সমাধান করা হবে | জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনদিনও এই সমস্যা সমাধান করা যাবে না ।
এলাকার সকল সমস্যা সমাধানে এলাকার জনগণকে সহায়তাসহ এলাকার প্রতিটি জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এরকম একটি ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন ।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধী দলীয় নেতার
মতবিনিময় সভা এজন্য এসেছি , তিনি এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক | আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরো টিমকে নিয়ে এসেছি জনগণের অভাব ,অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানকার জনগণের কথা শুনবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন । অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা ১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে ।
আমরা সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে এলাকার সকল উন্নয়ন কার্যক্রমে অংশীদার হব এবং জনগণকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো ।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য সকল উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি , সকল উন্নয়ন কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত থাকবে ।
প্রতিমন্ত্রী ঢাকা-১৫ আসনের জনগণকে সকল উন্নয়ন কর্মকান্ডে সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানান ।
মতবিনিময় সভায় ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিয়োজিত | ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত প্রতিদিন বাসা বাড়ির বর্জ্য অপসারণ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম ,খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার ,ড্রেন সংস্কার , রাস্তাঘাট সংস্কার , পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
প্রশাসক বলেন ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধী দলীয় নেতার এলাকা এবং এই এলাকার সকল উন্নয়ন কর্মকান্ডের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি দল ও বিরোধীদল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে যা কিছু ভালো তাই করে যাব এবং দেশের উন্নয়নে একত্রে কাজ করব ।
তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা গ্রীন দেখা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার অনুরোধ জানান ।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধ দলীয় নেতা , প্রতিমন্ত্রী মহোদয় ও প্রশাসক মহোদয় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানান ।
এ সময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল হতে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান ।
মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি , উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
ঢাকা ১৫ আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে জামাত আমীরের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়
বিবিধ
১ ঘন্টা আগে
১ জুলাই (বুধবার), ২০২৬, ২ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
