বিকালে ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

বিকালে ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের অনুরোধে আজ বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল) এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে অন্যান্য সকল স্টেশন যথারীতি চালু থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন