নুসার গোলে লিড নরওয়ের

নুসার গোলে লিড নরওয়ের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ডালাসে চলছে নরওয়ে-আইভরিকোস্টের শেষ ৩২-এর ম্যাচ। জয়ী দল ৫ জুলাই শেষ ষোলোতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। এ ম্যাচের ৩৯তম মিনিটে গোলের দেখা পেয়েছে নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠিয়েছেন আন্তনিও নুসা।

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুরো একাদশই প্রায় বদলে ফেলেছিলেন নরওয়ের কোচ। হলান্ড, ডেগার্ডও ছিলেন না একাদশে। আজ আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে তাঁকে ফেরানো হয়েছে। আগের ম্যাচের একাদশের শুধু প্যাট্রিক বার্গ আছেন।

আইভরি কোস্টের একাদশে নেই আমাদ।

নরওয়ের একাদশ: নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, মার্কুস হোমগ্রেন পেদারসেন, টোরবিয়র্ন হেগেম, প্যাট্রিক বার্গ, সান্ডার বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আর্লিং হলান্ড, আন্তোনিও নুসা

আইভরি কোস্টের একাদশ : ইয়াহিয়া ফোফানা, দুয়ে, কোসুনু, আগবাদু, কোনান, সাঙ্গারে, পেপে, কেসিয়ে, ইনাও উলাই, ইয়ান দিয়োমান্দে, বনি



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন