প্রখ্যাত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন তিনি। সোমবার রাজধানীর আফতাব নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালটিতে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে স্টেমসেল অপারেশন হওয়ার কথা রয়েছে তার।
মিল্টন খন্দকার বলেন, দীর্ঘদিন ধরে কাঁধে ও কোমরের ব্যথা অনুভব করছি। মেরুদণ্ডের সমস্যা। অপারেশন হবে । প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি।
