মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ফন্ট সাইজ:

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে সাংবাদিকরা মৌলভীবাজার শহর ও জেলা জুড়ে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, সীমান্তে পুশইন, বেপরোয়া গাড়িচালক, শব্দ দূষণসহ আলোচিত মার্ডার মামলার অগ্রগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ ছাড়া চুরি, ডাকাতি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, মাদক, যানজট, ফেসবুক আইডি খুলে গুজব ও অপপ্রচার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা লাঘবের পরামর্শ দেন সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার প্রেস ক্লাবের মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বক্তব্য শোনেন ও তা নিয়ন্ত্রণে আশ্বাস দেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমেদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বকশী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, নুরুল ইসলাম শেফুল, আহমেদ ফারুক মিল্লাত, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মু.ইমাদ উদ-দীন, মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদ, বিকুল চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ, হোসাইন আহমদসহ সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তারা। মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন