রেললাইন পার হতে গিয়ে নিহত

ফন্ট সাইজ:

চাটখিলের তানজিল হোসেন জয় (১৭) নামের এক কিশোর রেললাইন পার হতে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গাজীপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে। নিহত জয় চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের জনক বাড়ির মো. ইউসুফ হোসেনের ছেলে।

নিহত জয়ের মামা আনোয়ার হোসেন দুলাল জানান, জয় গত কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা করানোর জন্য গাজীপুর তার বাবার কাছে যায়। সে মঙ্গলবার সকালে গাজীপুর রেললাইন ক্রসিং করতে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়। জয়ের আকস্মিক মৃত্যুতে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন