মোটরসাইকেলে ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

নীলফামারীর ডোমারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছা. মিনারা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের বনওয়ারী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি বলদিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও একই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, ডোমারের কাজীপাড়ায় ছেলের বাসায় অবস্থানরত মিনারা হাসপাতাল থেকে ফেরার পর মোটরসাইকেলে দেবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঘটনাস্থলে মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে অতিক্রমের সময় ধাক্কা দিলে তিনি ছিটকে পাকা সড়কে পড়ে যান। এতে গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বোড়াগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন