নেইমারের শখ কী জানেন, সংগ্রহে ৯৬ কোটি টাকার ঘড়ি

নেইমারের শখ কী জানেন, সংগ্রহে ৯৬ কোটি টাকার ঘড়ি

ফন্ট সাইজ:

নেইমার জুনিয়র। বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি। ব্রাজিল ফুটবলের অন্যতম ভরসার স্থল। সেই নেইমারের মজার শখ কী জানেন! তিনি ঘড়ি সংগ্রহ করতে ভালবাসেন। বিশ্বের যত দামি ঘড়ি আছে, তার প্রায় সবটাই তার সংগ্রহে আছে। এসব ঘড়ির মোট মূল্য প্রায় ৮০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৬ কোটি টাকা। বিশ্বকাপে একদিনের বিরতি পেয়েই নতুন একটি বিলাসবহুল ঘড়ি কিনে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ব্রাজিল দলের এই ফরোয়ার্ড প্রায় ১০ লাখ ডলার ব্যয় করে নতুন একটি ঘড়ি কিনেছেন। গুরুতর কাপের চোট থেকে সেরে ওঠার লড়াইয়ের কারণে বিশ্বকাপে তার ফিটনেস নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা’ও তাকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে তিনি মাঠে ফেরেন।

তবে ৩৪ বছর বয়সী নেইমার এবার আবারও আলোচনায় এসেছেন নিজের বিপুল সম্পদ প্রকাশ্যে প্রদর্শনের কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অ্যাস্ট্রোনোমিয়া ড্রাগন অ্যান্ড টাইগার নামের একটি ঘড়ি পরে নিজের ছবি প্রকাশ করেছেন। সাদা সোনায় তৈরি এই ঘড়িতে বসানো রয়েছে ২৮৬টি হীরা। এর নকশায় হাতে তৈরি একটি ড্রাগন ও একটি বাঘের ভাস্কর্য রয়েছে। পাশাপাশি নীলকান্তমণি ও পান্না দিয়ে বিভিন্ন গ্রহের প্রতিরূপ তৈরি করা হয়েছে। নেইমার এই ঘড়িটি সরাসরি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জুয়েলারি ও ঘড়ি নির্মাতা জ্যাকব আরাবোর কাছ থেকে কিনেছেন। এই নতুন সংযোজনের ফলে তার ব্যক্তিগত ঘড়ির সংগ্রহের মূল্য এখন ৮০ লাখ ডলারেরও বেশি বলে জানা গেছে। তার সংগ্রহে থাকা সবচেয়ে মূল্যবান ঘড়িগুলোর একটি হলো রিচার্ড মিল আরএম ৬৮-০১ সিরিল কঙ্গো-এর সীমিত সংস্করণ। বিশ্বে এ ধরনের মাত্র ৩০টি ঘড়ি রয়েছে এবং শুধু এই ঘড়িটির মূল্যই প্রায় ১৬ লাখ পাউন্ড। এ ছাড়া তার সংগ্রহে ২ লাখ পাউন্ডের বেশি দামের অন্তত ছয়টি ঘড়ি রয়েছে।

এর মধ্যে রয়েছে ক্যাসিনো টুরবিয়োঁ, ওপেরা গডফাদার, এপিক এসএফ২৪ ওয়ার্ল্ড টাইম টাইটানিয়াম এবং বুগাত্তি শিরন টুরবিয়োঁ। এ ছাড়া তার সংগ্রহে রয়েছে কয়েকটি রোলেক্স ঘড়ি এবং কমিকসের জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যান-এর প্রতি ভালোবাসা থেকে তৈরি দুটি বিশেষ কাস্টম ঘড়িও। মাঠের খেলায় নেইমারের আশা, কাপের চোট এখন অতীতের বিষয়। তিনি নিজের সেরা ছন্দে ফিরে ব্রাজিলকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে সাহায্য করতে চান। সেরা ফর্মে থাকলে বিশ্বের খুব কম ফুটবলারই নেইমারের সামর্থ্যের সঙ্গে পাল্লা দিতে পারেন। অনেকের বিশ্বাস, এই বিশ্বকাপের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি আবারও ম্যাচের গতিপথ বদলে দেয়ার মতো পারফরম্যান্স উপহার দিতে সক্ষম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন