গোল করে কেন কান্নায় ভেঙ্গে পড়লেন কোডি গাকপো

বিশ্বকাপের হৃদয়স্পর্শী মুহূর্ত

গোল করে কেন কান্নায় ভেঙ্গে পড়লেন কোডি গাকপো

ফন্ট সাইজ:

শনিবারে ডাচ তারকা গাকপো এবং তার সঙ্গী নোয়া ভ্যান ডার বিজের অনাগত সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এই গভীর শোকের মধ্যেই সোমবার মাঠে নামেন গাকপো। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এ মুখোমুখি হওয়া মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচে শোক বুকে নিয়ে খেলতে থাকেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে গোল করেন এই লিভারপুল ফরোয়ার্ড। গোল করার পরপরই উল্লাসে মেতে ওঠার পরিবর্তে গাকপো আকাশের দিকে তাকিয়ে চোখের জল মুছতে থাকেন। সেই কঠিন মুহূর্তে সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন এবং সমবেদনা জানান। তার এই আবেগঘন গোল ফুটবল বিশ্বকে নাড়া দিয়েছে। যা টুর্নামেন্টের অন্যতম হৃদয়স্পর্শী মুহূর্ত হিসেবে জায়গা করে নিয়েছে। মরক্কোর গোলরক্ষক বোনোর সাথে সংঘর্ষের ঠিক আগমুহূর্তে নিখুঁত এক শটে বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি।

গাকপোর অনাগত সন্তানটি আগামী অক্টোবর মাসে জন্ম নেয়ার কথা ছিল। এই কঠিন সময়ে গাকপো এবং তার পরিবার সকলের কাছে তাদের একান্ত ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। এ খবর দিয়েছে ফক্স স্পোর্টস।। দুর্ভাগ্যবশত, গাকপোর এই বিশেষ গোলের পরেও নেদারল্যান্ডস ম্যাচটি নিজেদের করে নিতে পারেনি। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় টাইব্রেকারে গড়ায়। সেখানে মরক্কো ৩-২ ব্যবধানে ডাচদের পরাজিত করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে। এই গোলটি করার মাধ্যমে নেদারল্যান্ডসের জার্সিতে গাকপো ৫৪ ম্যাচে ২৪টি গোল করার কীর্তি গড়লেন। এটি বিশ্বকাপে তার ক্যারিয়ারের ষষ্ঠ গোল, যা তাকে দেশের পক্ষে সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা জনি রেপের রেকর্ডের মাত্র এক গোল দূরত্বে নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন