ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে অসন্তোষ

ফুলপুরে টিসিবি পণ্যের মান নিয়ে অসন্তোষ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলপুরে টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্যের গুণগত মান নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার সকালে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা ডিলার পয়েন্ট থেকে পণ্যপ্রাপ্ত বেশ কয়েকজন টিসিবি কার্ডধারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ করেন। স্থানীয় ডিলারের সরবরাহকৃত সাফ নামক ডিটারজেন্ট পাউডার, সাবান ও মসুর ডাল নিয়ে তারা অভিযোগ করেন। এ ছাড়া সয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পাম অয়েল দেয়া হচ্ছে বলে জানান গ্রাহকরা। এসব নিম্নমানের পণ্য বাতিল করে উন্নত মানের পণ্য সরবরাহের দাবি জানান এবং ভবিষ্যতেও এমন পণ্য বর্জনের ঘোষণা দেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ জানান, গ্রাহকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন