নেইমারকে কেনো বদলি হিসেবেও নামালেন না আনচেলোত্তি

নেইমারকে কেনো বদলি হিসেবেও নামালেন না আনচেলোত্তি

ফন্ট সাইজ:

জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। এই স্বস্তির জয়ের পর সব আলোচনা যেন ম্যাচজুড়ে নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখার কোচের সিদ্ধান্ত নিয়ে। ম্যাচ শেষে ব্রাজিলের মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি নিজেই খোলসা করেছেন কেন তিনি ব্রাজিলিয়ান সুপারস্টারকে মাঠেই নামাননি।

আনচেলোত্তি জানান, নেইমারকে নিয়ে তার বিশেষ পরিকল্পনা ছিল। তবে ম্যাচের ভাগ্য বদলে যাওয়ায় আর সেটির প্রয়োগ করতে হয়নি। সেলেসাও বস বলেন, ‘আমি নেইমারকে নামানোর জন্য অতিরিক্ত সময়ের (এক্সট্রা টাইম) অপেক্ষা করছিলাম। আমি ওর সঙ্গে কথাও বলেছিলাম। আমরা যদি ম্যাচে এগিয়ে না থাকতাম, কিংবা ম্যাচটা যদি ড্র থাকত, তবে আমি তাকে ৬০ বা ৬৫ মিনিটের মাথায় মাঠে নামাতাম। কিন্তু যেহেতু আমরা এগিয়ে ছিলাম, তাই আমি দলের খেলার ধরন বা কাঠামো বদলাতে চাইনি। কারণ পুরো ম্যাচ তখন দলের নিয়ন্ত্রণেই ছিল।’

ম্যাচের কৌশল হিসেবে আনচেলত্তি দ্বিতীয়ার্ধের শুরুতেই তরুন তুর্কি এনড্রিককে মাঠে নামান। পরে ৬৬ মিনিটে নামান গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আর্সেনালের এই ফরোয়ার্ড কোচের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের শেষদিকে জয়সূচক গোলটি করে ব্রাজিলকে পরের রাউন্ডে নিয়ে গেলেন।

ম্যাচ শেষে দলের ইনজুরি সমস্যা নিয়ে কথা বলেন আনচেলোত্তি। মাঝমাঠের দুই প্রাণভোমরা লুকাস পাকেতা ও কাসেমিরোর শারীরিক অস্বস্তি নিয়ে তিনি বলেন, ‘আমাদের আগামীকাল ওদের অবস্থা মূল্যায়ন করে দেখতে হবে। কারণ এটি শারীরিকভাবে অত্যন্ত চড়া চাহিদার (ডিমান্ডিং) একটি ম্যাচ ছিল।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন