জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও শোভাযাত্রা করেছে মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এ সময় শোভাযাত্রাটির নেতৃত্ব দেন- মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলাম। এরপর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
