ময়মনসিংহের তারাকান্দায় ‘পাকা সড়কে বিশাল গর্ত, দুর্ভোগ’ শিরোনামে গত ২৩শে জুন মানবজমিনে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে জনদুর্ভোগ লাঘবে ওই গর্ত স্থানে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ। কামারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈমুর রহমান উজ্জ্বল জানান, উপজেলা নির্বাহী অফিসারের আদেশে জনদুর্ভোগ লাঘবে জরুরি একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। জনস্বার্থে মানবজমিনের সংবাদ প্রকাশ হওয়া ইউপি চেয়ারম্যান মানবজমিনকে ধন্যবাদ জানিয়েছেন।
মানবজমিনে সংবাদ প্রকাশের পর
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
৩০ জুন (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
