ডুরার নতুন সভাপতি শাহজাহান সম্পাদক জহিরুল

ফন্ট সাইজ:

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশনের (ডুরা) সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহ-সভাপতি পদে নয়া দিগন্তের জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের একলাছ হক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ, অর্থসম্পাদক পদে দৈনিক আমার দেশের জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ঢাকা স্ট্রিমের তৌফিক হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলানিউজ২৪ডটকমের মিরাজ মাহবুব ইফতি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে এনটিভি’র নাজিবুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন, ভোরের কাগজের মো. রুহুল আমীন, বিজনেস মিররের বারেক কায়সার, ইনডিপেনডেন্ট টিভির হাসিব মাহমুদ শাহ্‌, জাগো নিউজের মুসা আহমেদ, ইত্তেফাকের নিলয় মামুন ও আবির হাকিম। নতুন এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন