হারারেতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

হারারেতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

ফন্ট সাইজ:

হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেনা কন্ডিশনে খেলা হওয়ায় বাংলাদেশ দলের জন্য ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং । তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই সেখানে পা রেখেছে টাইগাররা। কন্ডিশন ও প্রস্তুতি নিয়ে গতকাল বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা বেশ কিছু প্লেয়ার কয়েকদিন আগে এসেছি। ওই এডজাস্টমেন্টটা আমাদের ভালোভাবেই হয়েছে। কিছু প্লেয়ার পরে এলেও ওরাও গত কয়েকদিনের প্র্যাকটিসে অনেকটাই এডজাস্ট করে ফেলেছে।

আশা করছি ম্যাচে কোনো সমস্যা হবে না।’ টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে দীর্ঘ ২৬ বছরের পথচলায় বাংলাদেশ সর্বমোট ১৫৬টি টেস্ট ম্যাচ খেলেছে। সেখানে মোট ২৩ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এর মধ্যে টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বেশি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষেই। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ১৯টি ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৯টি ম্যাচে, বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে ৮টি ম্যাচে এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

জিম্বাবুয়ের মাটিতে এবার নিজেদের ক্রিকেট ইতিহাসের ১০ম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ের মাটিতে খেলা ৯ টেস্টের মধ্যে সফরকারীরা মাত্র ২টি ম্যাচে জিতেছে। দলটির বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়টি এসেছিল এই হারারেতে। সেই ম্যাচে সফরকারীরা ১৪৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল। এরপর সর্বশেষ জুলাই মাসে হারারেতেই নিজেদের শেষ সফরে একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। যদিও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লীগের পয়েন্ট তালিকায় বর্তমানে ৮ম স্থানে থাকা বাংলাদেশের অবস্থান নড়বড়ে।

জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক সিকান্দার রাজার অনুপস্থিতি এবং রিচার্ড এনগারাভার নতুন অধিনায়কত্ব আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশকে কিছুটা বাড়তি সুবিধা দিতে পারে। দলীয় প্রস্তুতি নিয়ে শান্ত গতকাল বলেন, ‘প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো প্রিপারেশন নিতে পেরেছি। সবাই কনফিডেন্ট আছে। আমি বিশ্বাস করি যে এই টেস্ট ম্যাচটাতে আমরা ভালো কিছু করতে পারবো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন