লামা-সুয়ালক সড়ক ধসে জনদুর্ভোগ

লামা-সুয়ালক সড়ক ধসে জনদুর্ভোগ

ফন্ট সাইজ:

বান্দরবানের লামায় গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে লামা-সুয়ালক সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং রাস্তা ধসে নেমে যাওয়ায় সংকুচিত হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শনিবার সকালে সরজমিন দেখা যায় লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে মূল সড়ক প্রায় ৩০ ফুট খাদে পড়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ। সড়কের বেহাল অবস্থা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। প্রতিদিনই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে সিএনজি, মাহেন্দ্রা ও মোটরসাইকেল।

আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক-পিকআপ ও যাত্রীবাহী গাড়ি। উপজেলার সরই বাজারের নবীর হোসেন বলেন, দ্রুত সংস্কার করা না হলে সড়কের এই অংশ ভেঙে পাহাড়ের পাদতলে বিলীন হয়ে যাবে। ধসে যাওয়া সড়কে প্রায়ই যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। গত মঙ্গলবার একটি সিএনজি উল্টে দু’জন যাত্রী আহত হয়েছেন।
বান্দরবান এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. পারভেজ বলেন, এরই মধ্যে সড়কটি সংস্কারের সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বর্ষার কারণে কাজ বন্ধ থাকলেও খুব দ্রুতই কাজ শুরু হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন