কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের পক্ষ থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পল্লী উন্নয়ন একাডেমি চত্বরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছ বিতরণ ও একাডেমি চত্বরে গাছের চারা রোপণ করা হয়। পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্ব দিয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়। হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্ক চক্রবর্তী গাছের চারা হাতে পেয়ে বলেন, কখনো এমন অনুষ্ঠান দেখিনি, আমি একটি ফলজ চারা পেয়ে খুবই আনন্দিত, ধন্যবাদ জানাই পল্লী উন্নয়ন একাডেমির কর্তৃপক্ষকে। এ সময় অনুষ্ঠানে ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জের পরিচালক মো. মাহামুদুন্নবীসহ একাডেমির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এদিকে আরডিএ’র মহাপরিচালক ডক্টর আব্দুল মজিদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি কিন্তু আরডিএ’র অধিকাংশ পরিচালক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন