ফেনীতে প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ফেনীর ফুলগাজীতে কাজল আক্তার (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল ওই বাড়ির কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। পরে সকালে গৃহবধূকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় নিথর পাওয়া যায়।

ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী সন্তান ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদ্রাসায় অবস্থান করছিল। সকালে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের স্বজনদের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন