দৌলতপুরে পিস্তল-ম্যাগাজিনসহ যুবক আটক

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক সৈকত মোল্লা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মহিষকুণ্ডি পাকুড়িয়া এলাকার মোস্তফা মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে সৈকতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন