অপারেশন সিঁদুরে শহীদ ছয় ভারতীয় সেনার নাম প্রথম প্রকাশ করলো ভারত

ফন্ট সাইজ:

ভারতের অপারেশন সিঁদুর অভিযানে এতদিন পর্যন্ত কতজন সেনা শহীদ হয়েছেন বা তাদের পরিচয় সরকারিভাবে জানানো হয়নি। অবশেষে প্রথমবার আনুষ্ঠানিকভাবে ছয়জন সেনা শহীদ হয়েছিলেন বলে জানানো হয়েছে । এবং তাদের নাম প্রকাশ করলো ভারত সরকার। জানা গেছে, এই সেনাদের আত্মবলিদানের স্বীকৃতি হিসেবে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের (ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল) ‘রোল অব অনার’-এ তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধেও তাদের নাম খোদাই করা হয়েছে। এর মধ্য দিয়ে অপারেশন সিঁদুরে প্রাণ হারানো সেনাদের আত্মত্যাগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ভারত সরকার।
সরকারের প্রকাশ করা তালিকায় রয়েছেন , সদর মেজর পবন কুমার (হেডকোয়ার্টার্স ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেড), রাইফেলম্যান সুনীল কুমার (৪ জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি), যিনি মরণোত্তর বীর চক্রে সম্মানিত হয়েছেন, ল্যান্স নায়েক দিনেশ কুমার (৫ ফিল্ড রেজিমেন্ট), অ্যাভিয়েশন টেকনিশিয়ান মুড মুরালিনায়ক (৮৫১ লাইট রেজিমেন্ট), হাবিলদার সুনীল কুমার সিং (২৩৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি) এবং সার্জেন্ট সুরেন্দ্র কুমার (৩৯ উইং), যিনি বায়ু পদকে ভূষিত ছিলেন।
তালিকা থেকে স্পষ্ট, অপারেশন সিঁদুর ছিল সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার যৌথ অভিযান। স্থল ও আকাশপথে সমন্বিতভাবে এই সামরিক অভিযান পরিচালিত হয়েছিল।
গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ২৬ জন সাধারণ নাগরিক, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন, নিহত হন। সেই ঘটনায় ২০২৫ সালের ৭ মে ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করে। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি ঘাঁটিতে হামলা চালানো হয়। ভারতের দাবি ছিল, ওই সব ঘাঁটি জইশ-ই-মুহম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সংগঠন সঙ্গে যুক্ত ছিল।
প্রায় চার দিন ধরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলার পর ১০ মে উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর পর্যায়ের আলোচনার পর সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন