মুখ্যমন্ত্রী হয়ে একের পর এক চমক দেখাচ্ছেন অভিনেতা থালাপতি বিজয়। সম্প্রতি তার সরকারের নেওয়া একটি উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রে। তামিলনাড়ু রাজ্যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের একটি সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। চালু হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে একটি নতুন প্রকল্প। এই কর্মসূচির জন্য তামিলনাড়ু সরকার বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করবে। প্রকল্প বাস্তবায়নের জন্য দ্রুত দরপত্রপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
২০২৬ সালের ২২ জুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।
সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির ‘থাই মামান সির’ নামে একটি ঐতিহ্য থেকে। এ প্রথায় নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন শিশুর মামা। নতুন প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই ‘মামা’র ভূমিকা পালন করবে এবং নবজাতকদের প্রতি ভালোবাসা, যত্ন ও স্বাগত জানানোর নিদর্শন হিসেবে সোনার আংটি উপহার দেবে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ একদিকে যেমন তামিল সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করবে, অন্যদিকে নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের সমর্থন ও স্নেহের প্রতীক হিসেবেও কাজ করবে।
সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেয়ার ঘোষণা থালাপতি বিজয়ের
বিনোদন ডেস্ক
বিনোদন
১ ঘন্টা আগে
২৬ জুন (শুক্রবার), ২০২৬, ৩ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
