টিনের চাল থেকে পড়ে মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি খামারের টিনের চাল থেকে পড়ে জাকির হোসেন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ভরাডোবা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত বুধবার দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির উপজেলার পুরুরা গ্রামের আবু সাইদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির একটি পোল্ট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন