বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়া। এই ড্রয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে দলটি। গ্রুপর অপর ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে তুরস্কের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র।
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিলেও গ্রুপ পর্ব পেরোনো সম্ভব হয়নি মন্তেলার দলের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল যুক্তরাষ্ট্র। খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় কর্নার থেকে ট্রাস্টির কাছ থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে তুরস্ক। তবে মাত্র সাত মিনিট পরই দারুণ এক দলগত আক্রমণ থেকে সমতায় ফেরান আরদা গুলার।
এরপর ম্যাচের ৩১তম মিনিটে চমৎকার পাসিং মুভের সমাপ্তি টেনে ইয়িলমাজ গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। বিরতির চার মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন বেরহাল্টার।
ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের অষ্টম মিনিটে বদলি নেমে আয়হান নায়ক হয়ে ওঠেন। উজুনের বাড়ানো বল ফাঁকা জালে জড়িয়ে তুরস্ককে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন তিনি।
প্রথম দুই ম্যাচে জালের দেখানা পারলেও শেষ ম্যাচে তুরস্ক তিন গোল করেন। এটি ছিল এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম পরাজয়।
এই জয়ের পরও তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছে তুরস্ককে। অন্যদিকে, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠা যুক্তরাষ্ট্র আগামী ১ জুলাই রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে।
