নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে কারণেই এবারের জাতীয় বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাখাতে। তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে শিক্ষার নামে নানা তামাশা হয়েছে এবং পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে একটি আধুনিক, দক্ষ ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী খেলার মাঠে প্রস্তাবিত বাসন্তী-বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল ও খেলার মাঠের জমিদান এবং ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিপু আরও বলেন, একটি শিক্ষিত জাতিই পারে দেশকে এগিয়ে নিতে। তাই শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তারা যেন গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, সে লক্ষ্যেই সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, শিল্পোদ্যোক্তা ও স্কুলের জমিদাতা আশীষ কুমার মোদী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, থানা বিএনপি’র কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া, কাঞ্চন পৌর বিএনপি’র সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন- স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় স্কুল ও খেলার মাঠ নির্মাণের জন্য ১০৩ শতাংশ জমির রেজিস্ট্রিকৃত দলিল সংসদ সদস্যের কাছে হস্তান্তর করেন নবারুন জুট মিল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার মোদী।
সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: এমপি দিপু
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
