কাতারকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ বি-তে তৃতীয় স্থান নিশ্চিত করলো বসনিয়া ও হার্জেগোভিনা। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো কাতার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসনিয়া। বাইরে থেকে একের পর এক শট নিতে থাকে তারা। ইভান শুনিচ ও ইভান বাশিচের লম্বা রেঞ্জের শট কাতারের গোলকিপারকে বেশ ব্যস্ত রাখে। অবশেষে ২৯তম মিনিটে সেই চাপের ফল মেলে। কেরিম আলায়বেগোভিচ দূর থেকে বাঁকানো শক্তিশালী শট নেন, কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদার হাত ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায়। বসনিয়া এগিয়ে যায় ১-০ তে।
এর কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ হয়। এদিন জেকোর ক্রস কাতারের ডিফেন্ডার সুলতান আলব্রাকের গায়ে লেগে নিজেদের জালেই ঢোকে। আত্মঘাতী গোলে বসনিয়া ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কাতার। ৪২তম মিনিটে হাসান আল-হায়দোস আলব্রাকের ক্রস থেকে দারুণ এক ট্যাপ-ইনে গোল করেন। স্কোরলাইন ২-১ করে বিরতিতে যায় কাতার। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। তবে বসনিয়ার রক্ষণ ছিল অটল। ৮০তম মিনিটে এরমিন মাহমিচ রিবাউন্ড থেকে দুর্দান্ত এক শটে গোলকিপারকে পরাস্ত করেন। স্কোরলাইন হয় ৩-১। এই গোলেই ম্যাচের ভাগ্য পুরোপুরি নিশ্চিত হয়ে যায়।
এই জয়ে বসনিয়ার শেষ ৩২-এ জায়গা করে আশা টিকে রইলো। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল কাতার। ২০২২ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে গ্রুপ পেরোতে পারেনি তারা। এবারও একই পরিণতি হলো দলটির।
দাপুটে জয়ে কাতারকে বিদায় করে দিলো বসনিয়া
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ০৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
