গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডা

গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডা

ফন্ট সাইজ:

রুদ্ধশ্বাস এক লড়াইয়ের পর গ্রুপ বি-তে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে সুইজারল্যান্ড। ২-১ গোলে হেরেও শেষ ৩২-এর টিকিট পেয়েছে স্বাগতিক কানাডা।

প্রথমার্ধে দুই দলই বেশ সমানে সমান খেলে। তবে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে রুবেল ভারগাস গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। জোহান মানজাম্বির পাস পেয়ে দারুণ প্লেসিং শটে জাল কাঁপান তিনি। এই বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানজাম্বি নিজে। ব্রিল এমবলোর পাস পেয়ে ডান দিক থেকে দৌড়ে এসে শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি। ২-০ তে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে কানাডা। বদলি হিসেবে মাঠে নামা প্রমিস ডেভিড প্রথম ছোঁয়াতেই গোল করে ব্যবধান কমিয়ে আনেন। তবে সমতা আর ফেরাতে পারেনি স্বাগতিকরা। ইনজুরি টাইমে একাধিক আক্রমণ ঠেকিয়ে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত করেন গোলকিপার গ্রেগর কোবেল।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। কানাডা ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ। সমান ৪ পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তৃতীয় হয়েছে বসনিয়া। তবে সেরা তৃতীয় দল হিসেবে তারাও নকআউটে যাওয়ার দৌড়ে আছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন