ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে কালোর্স আনচেলেত্তির শিষ্যরা।
গোলে থাকবেন অ্যালিসন। রক্ষণে অধিনায়ক মার্কুইনহোসের সঙ্গে থাকবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডানিলো ও ডগলাস সান্তোস। মাঝমাঠ সামলাবেন কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস। আক্রমণে মাঠে নামবেন লুকাস পাকেতা, রায়ান, কুনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।
ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় নেইমার এই বিশ্বকাপে এখন পর্যন্ত একটি মিনিটও মাঠে নামেননি। দলে থাকলেও তাকে বেঞ্চেই রাখছেন কোচ আনচেলোত্তি। আক্রমণের মূল দায়িত্ব এখন ভিনিসিয়ুস জুনিয়রের উপর। প্রথম দুই ম্যাচেই গোল পেয়েছেন তিনি।
বিশ্বকাপে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। আজকের ম্যাচে জিতলে বা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
