নীলফামারীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম রব্বু সরকার, সাধারণ সম্পাদক শাহাদাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোর্শেদ আজম, সাধারণ সম্পাদক সিহাবুজ্জামান চৌধুরী সিহাব, তাঁতী দল সভাপতি শাহাজাদা মুক্তি, ছাত্রদল সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্রদল নেতা পায়েলুরজ্জামান রক্সি, মোখলেছুর রহমান কাজল, আসলাম পারভেজ প্রমুখ।
