সিলেটের রাজপথে যুবদল ও ছাত্রদলের দফায় দফায় মিছিল

ফন্ট সাইজ:

নাশকতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটের রাজপথে সোমবার রাত থেকেই মাঠে সক্রিয় ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা। গতকাল বিকাল পর্যন্ত করেছে দফায় দফায় মিছিল। তবে প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো কর্মসূচি হয়েছে বলে জানা যায়নি। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, সিলেটে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইবে তাদের প্রতিহত করা হবে। এজন্য রাতেও মাঠে ছিলেন নেতাকর্মীরা। ভোরেই মাঠে নামে সিলেট যুবদল। সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা নগরে শোডাউন করেন। পরে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশ করে। এই সমাবেশে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদল সিলেটের মানুষের শান্তি বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

অতন্দ্র প্রহরী হিসেবে মানুষের সেবা করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছেন। এদিকে ছাত্রদলের তাৎক্ষণিক সমাবেশে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দেশপ্রেমিক সকল শক্তি আজ ঐক্যবদ্ধ। পতিত স্বৈরাচারী শক্তির দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ যখন পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদলসহ বিএনপি’র প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে তাদের সকল চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদ, জুনেল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক প্রমুখ।

নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। কাজলশাহস্থ ওসমানী মেডিকেলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, মকসুদুল করিম ইমন, মাহফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ, হোসেন আহমদ, রাজু আহমদ, মো. হোসেনুর রহমান রিজভী, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন