নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সেলিম মিয়া (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বৈঠাখাল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মারুত মিয়ার ছেলে। জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি বরুণগাছের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে গোপলার বাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে গোপলার বাজার ফাঁড়ির এসআই কাজল দেবনাথ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন