ত্রিশালে ৩ দিনের ব্যবধানে আবারো শিশু ধর্ষণ, অভিযুক্ত ইমাম আটক

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারো ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম নামে এক মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আটকের পর স্থানীয়দের কাছে অভিযুক্ত ইমাম শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত ইব্রাহিমের বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, এর আগে গত ২০শে জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম নামে আরেক ইমামকে আটক করা হয়, যে ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন। একই উপজেলায় স্বল্প সময়ে দুই ইমামের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন