সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশি অভিযানের ধারাবাহিকতায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জুবায়ের আহমেদ নয়ন (২৭)কে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার নিয়মিত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া জুবায়ের আহমেদ নয়ন উপজেলার জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. নাজিম উদ্দিনের ছেলে এবং রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, মঙ্গলবার রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে নিয়মিত মামলার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘নিয়মিত মামলার আসামি হিসেবে মো. জুবায়ের আহমেদ নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
