কার্টনের ভেতরে নবজাতকের মরদেহ

ফন্ট সাইজ:

পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় একটি কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কার্টনটি খুলে ভেতরে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা গলাচিপা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটানোর পর নবজাতকের মরদেহটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা মরদেহটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন