ঝিনাইদহে যুবদলের প্রতিবাদ মিছিল

ঝিনাইদহে যুবদলের প্রতিবাদ মিছিল

ফন্ট সাইজ:

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। মঙ্গলবার মিছিলটি ঝিনাইদহ গীতাঞ্জলী সড়কসহ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পায়রা চত্বর হয়ে সরকারি কেসি কলেজ প্রদক্ষিণ করে শহরের পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের বাণিজ্য বিষয়ক সম্পাদক আসলাম হোসেন ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব রহমান বাপ্পি।

জেলা যুবদলের সহ-সভাপতি ইনসান আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল আতিক, জেলা যুবদলের সহ-আইন সম্পাদক আবু সালেহ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, বিপুল, রাজনসহ প্রমুখ। মিছিল পরবর্তী সমাবেশে বক্তরা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার করে দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। তারা বলেন, দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুবদলকে রাজপথের সংগঠন হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, অতীতের মতো এবারও তারা ষড়যন্ত্র ও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন