দিল্লি বিমানবন্দর থেকে জাহেদ উর রহমানের ফেরা নিয়ে মুখ খুললো ভারত

দিল্লি বিমানবন্দর থেকে জাহেদ উর রহমানের ফেরা নিয়ে মুখ খুললো ভারত

ফন্ট সাইজ:

অবশেষে দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা নিয়ে মুখ খুলেছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে কথা বলেছেন।
এদিন জয়সওয়াল বলেন, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি একটি সম্মেলনে যোগ দিতে এসেছেন এবং তাকে প্রবেশের অনুমতি দেয়া হয়। যদিও তিনি বৈঠকে যোগ না দিয়ে ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

গত ১৪ জুন ভারতে একটি সম্মেলনে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। তবে সেখানে পৌঁছালে তিনি ইমিগ্রেশনের বাধার মুখে পড়েন।

দিল্লি বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বসে থাকতে হয়। যদিও বাংলাদেশ হাইকমিশনসহ নানা পক্ষের তৎপরতায় তাকে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, তবে শেষপর্যন্ত ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

পরবর্তী সময়ে এই ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ঢাকার প্রতিবাদপত্র তার হাতে তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জাহেদ উর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিষয় উপদেষ্টা এবং তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন