চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থপতি ডিজাইন এন্ড কনসালট্যান্ট-এর বিরুদ্ধে কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা। সোমবার বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে সীতাকুণ্ড, মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবনের নকশা প্রণয়ন ও অনুমোদন সংক্রান্ত পেশাগত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। একইসঙ্গে তিনি সীতাকুণ্ড-মীরসরাই আর্কিটেক্ট এন্ড সিভিল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন, খুরশিদ আলম, আরিফ হোসেন, গোলাম সরওয়ার, মোরশেদ, আর্কিটেক্ট মুজাহিদুল ইসলাম, মোসলিম উদ্দিন, আনোয়ার হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মাজাহারুল ইসলাম, আর্কিটেক্ট রবিউল ইসলাম হেলাল, ইঞ্জিনিয়ার সামিউল করিম, তরুণ মজুমদার, মাসুদ হৃদয়, ইমন কান্তি দাশ, শরিফ হোসেন, কামরুল হাসান, রাজ্জাকুল হায়দার, আমিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আবু জাফর, মাহিন হাসান তন্ময় এবং আর্কিটেক্ট ধ্রুব কুমার দাশসহ সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
