রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলায় মো. শরীফুল ইসলাম (৪৮) এবং মো. সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহী (১৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রামগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শরীফুল পঞ্চগড়ের বোদা থানার ইসলামবাগের গোলাম কিবরিয়ার ছেলে। তিনি হত্যাকাণ্ডের সময় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির হল সুপারের দায়িত্বরত ছিলেন। এছাড়া সাজিদুল ইসলাম রামগঞ্জ উপজেলার মো. মাসুদুল ইসলাম মজুমদারের ছেলে।

গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মেহেদী হত্যাকাণ্ডের ৬ দিন পর দুইজন গ্রেপ্তারের সংবাদে জনসাধারণ স্বস্তি প্রকাশ করলেও আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য রামগঞ্জ থানা পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। রামগঞ্জ থানার ওসি গ্রেপ্তারের কথা স্বীকার করে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান। উল্লেখ্য, গত ১৬ই জুন ফরিদ আহাম্মদ ভূঁইয়া একাডেমির আবাসিক হলে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে ওই প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান নিহত হয়। এ ঘটনায় নিহতের পিতা জিয়াউদ্দিন ১৮ই জুন অধ্যক্ষসহ ১৮ জনকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন