এমবাপ্পের জোড়া গোলে নকআউট পর্বে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে নকআউট পর্বে ফ্রান্স

ফন্ট সাইজ:

বৃষ্টি নামল। মাঠ ভিজলো। কিন্তু এমবাপ্পেকে থামানো গেল না। ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে জোড়া গোল করলেন এই ফরাসি তারকা। হ‍্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন এমবাপ্পে। তবে হ‍্যাটট্রিকের সুযোগ হারালেও ঠিক ৩-০ গোলে ইরাককে হারিয়ে নকআউট পর্বের টিকেট কেটেছে ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিজের প্রথম দুই বিশ্বকাপে ফাইনাল এবং দ্বিতীয় আসরেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিলেন কিলিয়ান এমবাপে। এ ছাড়া ব্যক্তিগত আরও কিছু কীর্তি ইতোমধ্যে তিনি দখলে নিয়েছেন। তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমে যেন আরও উজ্জ্বল ফ্রান্স অধিনায়ক। ১৬ ম্যাচেই তিনি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে ছুঁয়ে ফেলেছেন।


ম্যাচের ১৪ মিনিটে গোল। ডান দিক থেকে অলিসের সঙ্গে দারুণ কম্বিনেশনে বল পেলেন এমবাপ্পে। বক্সের প্রান্তে জায়গা পেয়ে বাঁ পায়ে জড়িয়ে দিলেন কার্লিং শট। গোলকিপার বাসিল আঙুলের ডগায় ছুঁলেও ঠেকাতে পারেননি। এমবাপ্পের বিশ্বকাপ গোল এখন ১৫টি। আর এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শতশত ম্যাচ। বিশ্বকাপে সবোর্চ গোলাদাতা মেসির থেকে তিন গোল পেছনে ফ্রান্স অধিনায়ক।

ইরাক গোলরক্ষকের ভুলে ম‍্যাচের ৫৪ মিনিটে দ্বিতীয় গোল পান এমবাপ্পে। এই গোলে এমবাপ্পে ছোঁন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে। নরওয়ের বিপক্ষে শেষ ম‍্যাচে জার্মান তারকাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তার। এই তালিকায় ১৮ গোল করে মেসি সবার উপরে।

৬৮ মিনিটে দেম্বেলের গোল জয় নিশ্চিত হয় ফ্রান্সের।


ম্যাচের শুরুতেই বিপত্তি ঘটে। ঝড়ের কারণে স্টেডিয়ামের গেট খুলতে দেরি হয়। তবে কিকঅফ নির্ধারিত সময়েই হয়। ৩৭ মিনিটে হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নামে ফিলাডেলফিয়ায়। পুরো প্রথমার্ধ জুড়ে বল দখলে ফ্রান্স এগিয়ে ছিল। বারকোলা বাম দিক থেকে বারবার হুমকি তৈরি করেন। অলিসও ডান দিকে ছিলেন সক্রিয়। ৪২ মিনিটে এমবাপ্পে একাই তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোলের মুখে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ইরাকের আলি শেষ মুহূর্তে অবিশ্বাস্য ট্যাকলে বলটি ক্লিয়ার করেন। এর আগে ইরাকের অধিনায়ক হোসেইন ২৬ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। কুঁচকির চোটে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় নামেন আল হাম্মাদি।


ট্যাগসমূহ: