বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। জয়ের সেই ছন্দ ধরে রেখে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি জয় করতে পারলেই শেষ ষোলো নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচেন একাদশে একটি পরিবর্তন আনছেন কোচ স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে বিশ্রামে থাকছেন গঞ্জালো মন্টিয়েল। তার পরিবর্তে রক্ষণভাগের ডান প্রান্তে শুরুর একাদশে দেখা যাবে নাহুয়েল মোলিনাকে।
শোনা যাচ্ছিল, আলজেরিয়া ম্যাচে বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজ আজ শুরুর একাদশে জায়গা পেতে পারেন। তবে ম্যাচ ফিটনেসের কথা বিবেচনা করে লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রাখছেন কোচ। মিডফিল্ড ও আক্রমণভাগের সমন্বয় নিয়ে কিছুটা আলোচনা থাকলেও স্কালোনি বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না। থিয়াগো আলমাদা নাকি নিকোলাস গঞ্জালেস-শুরুতে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আলমাদাই এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
রক্ষণভাগের বাম প্রান্তে ফাকুন্দো মেদিনার জায়গা মোটামুটি নিশ্চিত। নিকোলাস তাগলিয়াফিকো চোট কাটিয়ে ফিরলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট; সম্ভবত দ্বিতীয়ার্ধে তাকে মাঠে দেখা যেতে পারে। লিয়ান্দ্রো পারেদেসকেও গেম-প্ল্যান অনুযায়ী কিছু সময়ের জন্য মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা (অথবা নিকোলাস গঞ্জালেস), লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

Zahid
২ ঘন্টা আগেTRIO MARTINEZ