বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইটে স্মার্টফোনে আগুন

বৃটিশ এয়ারওয়েজের ফ্লাইটে স্মার্টফোনে আগুন

ফন্ট সাইজ:

টোকিও’র হানেদা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নেয়ার সময় বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক যাত্রীর স্মার্টফোনে আগুন লেগেছে। এর ফলে বিমানটি উড্ডয়ন না করে রানওয়ে থেকে পার্কিং বে’তে ফিরে যেতে বাধ্য হয়। সেখানে বিমানের ক্রুরা আগুন নিভিয়ে ফেলেন এবং নিরাপত্তা পরীক্ষা করেন। জাপানের পরিবহন কর্মকর্তাদের মতে, বিমানে থাকা ২১১ জন যাত্রী ও ক্রু সদস্যদের কেউ আহত হননি। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

তবে এই ঘটনা বিমানের কেবিনে রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি বহনের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি নতুন করে সবার মনোযোগ আকর্ষণ করেছে। এই ঘটনার মাত্র কয়েক দিন আগে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়ার সময় বৃটিশ এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে একই ধরনের মোবাইল ফোনজনিত অগ্নিকাণ্ড হয়। লন্ডন থেকে লাস ভেগাসগামী ‘বিএ২৭১’ ফ্লাইটের কেবিনে একটি মোবাইল ফোনে আগুন ধরে গেলে পাইলট নেভাদায় অবতরণের আগে জরুরি সহায়তার অনুরোধ জানান।

স্মার্টফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও ই-সিগারেটে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ‘থার্মাল রানঅ্যাওয়ে’ নামক প্রক্রিয়ার মাধ্যমে হঠাৎ আগুন ধরে যেতে পারে। শারীরিক আঘাত, উৎপাদন ত্রুটি, অতিরিক্ত চার্জ বা ভুলভাবে সংরক্ষণের কারণে এটি ঘটতে পারে। ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়মানুযায়ী রিচার্জেবল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চেকিং ব্যাগেজে না রেখে হ্যান্ড ল্যাগেজে বা সাথে রাখার পরামর্শ দেয়া হয়, যেন কোনো সমস্যা হলে ক্রু সদস্যরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

saon

২ ঘন্টা আগে

Plane-e er Vitor Kaw ''Bilasi, Bodmaisi'' koireen naa. Be Conscious man , woman.

মন্তব্য করুন