শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘কর্মসংস্থান চ্যালেঞ্জ ও শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক সভা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ‘কর্মসংস্থান চ্যালেঞ্জ ও শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের এএমএমটি ডিপার্টমেন্ট এবং এসআইসিআইপি-বিজিএমইএ’র জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ‘কর্মসংস্থান চ্যালেঞ্জ ও শিল্পের ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এআই ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনে কর্মক্ষেত্রে রূপান্তর, দক্ষ জনবল তৈরি এবং শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব দেয়া হয়।

গতকাল বিশ্ববিদ্যালয়ে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এবং ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ-ই-আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান এবং এএমএমটি ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর এবং হেড ফারজানা মিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এম টি ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার রিয়াশাদ বিন কবির এবং প্রকল্পের কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- ডিবিএল গ্রুপ, এবিএ গ্রুপ, সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেড, ডিবোনেয়ার ব্যাগ অ্যান্ড লাগেজ লিমিটেড, শিন শিন গ্রুপ, গ্রামটেক নিট ডাইং ফিনিশিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাসকো গ্রুপ, এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড, কিউ কালেকশন প্রাইভেট লিমিটেড এবং পিমকি অ্যাপারেলস লিমিটেড।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন