মামুনুল হককে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করলেন স্পিকার

ফন্ট সাইজ:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হককে নিয়ে বলা ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক চাই না’Ñবক্তব্যে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে স্পিকার নিজের মন্তব্য এক্সপাঞ্জের ঘোষণা দেন।

কিশোগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গত বৃহস্পতিবার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের কথিত পরকীয়া সম্পর্কে দু-একটি মন্তব্য করেছেন। যেটি অনভিপ্রেত। যার পক্ষে সংসদে এসে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ নেই। তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা অনুচিত। সেজন্য আবু আশফাক সাহেবের মন্তব্য আমি এক্সপাঞ্জ করেছি। আমিও একটি বক্তব্য সেখানে উল্লেখ করেছিলাম এটিকেও এক্সপাঞ্জ করা হলো। এ সময় স্পিকার আরও বলেন, ভবিষ্যতে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন। বাজেট বক্তৃতায় বা অন্যান্য বক্তৃতায় যার পক্ষে এখানে এসে নিজেকে ডিফেন্ড করা সম্ভব নয়, তার উদ্দেশ্যে কোনো বিরূপ মন্তব্য করবেন না। এটাই আশাকরি। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মাওলানা মামুনুল হকের কর্মকাণ্ডের সমালোচনা করে মুতা বিয়া প্রসঙ্গ টেনে আনেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন