দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ শিশু। এরমধ্যে হাম শনাক্ত হয়েছে ৮০ শিশুর। হামের উপসর্গ নিয়ে ৬ জন শিশুই ঢাকায় মারা গেছে। আর ১ জন শিশু মারা গেছে বরিশালে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৮৪টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট মৃত্যু ৬৭৭। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ই মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯ শিশুর। হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ শিশুর। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৮ শিশু। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ শিশু।
