থার্ড টার্মিনালের কাজ শেষ করতে জাপানের কাছে সহযোগিতা চায় সরকার

ফন্ট সাইজ:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ই ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা এখ?নো বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শ?নিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খ?লিলুর রহমা?নের স?ঙ্গে বৈঠক ক?রেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠ?কে ছি?লেন প্রতিমন্ত্রী মিল্লাত। বৈঠক শে?ষে সাংবাদিকদের মু?খোমু?খি হন বিমান প্রতিমন্ত্রী। তি?নি ব?লেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা চাই, ১৬ই ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ জানানো হয়েছ। আমরা জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, যাতে তিনি সুমিতোমোকে অনু?রোধ ক?রেন, যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়। প্রতিমন্ত্রী আরও জানান, রিকুয়েস্ট ফর প্রপোজাল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেয়ার সময়সীমা ১৯শে জুলাই নির্ধারণ করা হয়েছে। যদি তারা ১৯শে জুলাইয়ের মধ্যে নিশ্চিত করে, তাহলে নিপ্পন কোইয়ের মাধ্যমে আমরা ওআরটিএ প্রক্রিয়া শুরু করতে পারবো।