উদনাভের জোড়া গোলে জার্মানির অবিশ্বাস্য জয়

স্বপ্নভঙ্গ আইভরি কোস্টের

উদনাভের জোড়া গোলে জার্মানির অবিশ্বাস্য জয়

ফন্ট সাইজ:

টরন্টোর মাঠ জুড়ে দাপট ছিল জার্মানির, কিন্তু প্রথমার্ধ শেষে লিড নিয়ে মাঠ ছেড়েছে আইভরি কোস্ট। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় নাগেলসম্যানের শিষ্যরা। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জার্মানির হয়ে সমতাসূচক গোলটি করেন ডেনিজ উনদাভ। এরপর যোগ করা সময়ে নিজের জোড়া পূরন করে জার্মানিকে দারুণ জয় এনে দেন তিনি।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল জার্মানি। জার্মানির আক্রমণের ধার থামাতে আইভরি কোস্ট অনেকটা রক্ষনাত্মক খেলে। ম্যাচের ২১ মিনিটে পাভলোভিচ এবং ৩৯ মিনিটে কাই হাভার্টজ বল জালে জড়ালেও, রেফারির সিদ্ধান্তে গোল দুটি বাতিল হয়। জার্মানি যখন গোল পাওয়ার জন্য মরিয়া, ঠিক তখনই ম্যাচের ধারার বিপরীতে গোল পায় আইভরি কোস্ট। ম্যাচের ৩০ মিনিটে দিওমান্দের দারুণ এক পাস থেকে বল পেয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন ফ্রাঙ্ক কেসি। এই গোলটি আইভরি কোস্টের শিবিরে নতুন প্রাণশক্তি জোগায়। গোল করার পর থেকেই তাদের আক্রমণভাগে দেখা গেছে বাড়তি গতি।
প্রথমার্ধে দুই দলের গোলরক্ষকই ছিলেন দুর্দান্ত। ম্যাচের শুরুতে কাই হাভার্টজের একটি জোরালো শট রুখে দিয়ে আইভরি কোস্টের ত্রাতা হন ইয়াহিয়া ফোফানা। অন্যদিকে, বিরতির ঠিক আগে বোনির একটি বাঁকানো শট ঝাঁপিয়ে পড়ে আটকে দিয়ে জার্মানিকে বড় বিপদ থেকে বাঁচান ম্যানুয়েল নয়্যার।
প্রথমার্ধে দুই দল মিলিয়ে ১১টি শট নিয়েছে। জার্মানি আক্রমণ বেশি করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি তাদের।



বিস্তারিত আসছে...

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন