চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি তাদের বাধা দেয়। পরে বাধার মুখে তারা সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান নেন। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ আছেন। বিষয়টি টের পেয়ে বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘২০ জনকে পুশ ইনকরার চেষ্টা প্রতিহত করা হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে।’
আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
