বিএসসির মহাব্যবস্থাপক হিসেবে পদায়িত হলেন সোহেল পারভেজ : মালদ্বীপ প্রবাসীদের অভিনন্দন

বিএসসির মহাব্যবস্থাপক হিসেবে পদায়িত হলেন সোহেল পারভেজ : মালদ্বীপ প্রবাসীদের অভিনন্দন

ফন্ট সাইজ:

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে দায়িত্বপালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর মহাব্যবস্থাপক পদে পদায়িত হওয়ায় জনাব মোঃ সোহেল পারভেজকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।
কর্মজীবনে পেশাগত দক্ষতা, প্রশাসনিক প্রজ্ঞা এবং মানবিক নেতৃত্বের স্বাক্ষর রেখে ২০২০ সালে তিনি মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে প্রথম সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের অধিকার সংরক্ষণ, শ্রমসংক্রান্ত জটিলতা নিরসন, বৈধ অভিবাসন ব্যবস্থাপনা এবং সংকটাপন্ন নাগরিকদের সহায়তায় তিনি নিরলস ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, কার্যকর উদ্যোগ এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড প্রবাসী সমাজে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
প্রবাসী নেতৃবৃন্দের মতে, সোহেল পারভেজের প্রশাসনিক দক্ষতা, সমস্যা সমাধানে আন্তরিকতা এবং কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর অবদান রাখতে তিনি সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীরা। তাঁর নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা বলেন, প্রবাসীদের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Abdul Gofran

৬ দিন আগে

Mr. Md. Sohel Parvez is a dedicated, professional, and expatriate-friendly officer. His valuable contributions and tireless efforts for the welfare of Bangladeshi expatriates in the Maldives will always be remembered. Wishing him continued success and good health in his future endeavors.

মন্তব্য করুন